পণ্যের বর্ণনা:
অনলাইন ছুটির সফটওয়্যার (OLMS) আলটিমেট হলো প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য নির্মিত একটি আপডেটেড সফটওয়্যার। এটি একটি উপজেলার সকল প্রধান শিক্ষক এবং এটিইও এর জন্য নির্মিত। একটি উপজেলার সকল প্রধান শিক্ষকের ছুটি সহকারী শিক্ষা অফিসার (ATEO) এবং উপজেলা শিক্ষা অফিসার (TEO) এর মাধ্যমে সহজে নিয়ন্ত্রন করতে পারবেন।
বাৎসরিক ছুটির হিসাব, ছুটি অনুমোদন, ছুটি বাতিল, অুমোদিত ছুটির আবেদন/দরখাস্ত প্রিন্ট, ছুটি মঞ্জুর হলে মোবাইলে মেসেজে নোটিফিকেশন, নতুন আবেদন জমা হলে শিক্ষা অফিসারের ইমেইলে ও মোবাইলে নোটিফিকেশন, বিদ্যালয়ের নাম এন্ট্রি, প্রধান শিক্ষকের নাম এন্ট্রি, প্রধান শিক্ষকের পাসওয়ার্ড পূননির্ধারন প্রভৃতি সুযোগ সুবিধা রয়েছে।
প্রধান শিক্ষক ছুটি নিলে তা ক্লাস্টার অনুযায়ী সহকারী শিক্ষা অফিসার (ATEO) মঞ্জুর করতে পারবেন। কোন কারনে সহকারী শিক্ষা অফিসার (ATEO) মঞ্জুর না করলে উপজেলা শিক্ষা অফিসার তা অনুমোদন দিতে পারবেন। অনুমোদন হলে দরখাস্ত প্রিন্ট করার ব্যবস্থা আছে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষা অফিসার (ATEO) নিজেই সফটওয়্যারে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং পরে তা অনুমোদন বা ডিলিটের ব্যবস্থা আছে।