পণ্যের বর্ণনা:
অনলাইন ছুটির সফটওয়্যার (OLMS) হলো প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য নির্মিত একটি অনলাইন সফটওয়্যার। এটি প্রধান শিক্ষক এবং এটিইও এর জন্য নির্মিত। একটি ক্লাস্টারের সকল প্রধান শিক্ষকের ছুটি সহকারী শিক্ষা অফিসার এর মাধ্যমে সহজে নিয়ন্ত্রন করতে পারবেন।
বাৎসরিক ছুটির হিসাব, ছুটি অনুমোদন, ছুটি বাতিল, অুমোদিত ছুটির আবেদন/দরখাস্ত প্রিন্ট, ছুটি মঞ্জুর হলে মোবাইলে মেসেজে নোটিফিকেশন, নতুন আবেদন জমা হলে শিক্ষা অফিসারের ইমেইলে ও মোবাইলে নোটিফিকেশন, ড্যাশবোর্ডে নতুন আবেদনের জন্য নোটিফিকেশন আইকন, প্রধান শিক্ষকের পাসওয়ার্ড পূননির্ধারন প্রভৃতি সুযোগ সুবিধা রয়েছে।